নিউইয়র্ক ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুভ জন্মাষ্টমী” এবার “শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী?” ট্রাইব্যুনালে লোমহর্ষক সাক্ষ্যঃ বলেশ্বর নদীতে বন্দিদের চোখ ও হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করা হতো রংপুরে চার হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সিলেটের গর্বিত সন্তান Pankaz Talukder সিভিলিয়ান জীবন থেকে U.S. Army Soldier. ক্ষমতার সেকাল, একালঃ প্রভাবশালী আইজি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহাল, বাদ টুঙ্গিপাড়ার সমাধিসৌধ হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় গায়িকা রূপপুরে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু নিউইয়র্কে MTA Hindu Employees Association-এর জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ উদযাপন নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা….

নিউইয়র্কে MTA Hindu Employees Association-এর জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ উদযাপন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ০১:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
    • ২৮৯ বার পড়া হয়েছে

নিউইয়র্ক প্রতিনিধিঃ নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির গ্লেন ওক্সে Santoor  Indian Restaurant & Party Hall-এ গত ২৪ এপ্রিল ২০২৬ (১১ই বৈশাখ ১৪৩৩), শুক্রবার MTA Hindu Employees Association-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৫:৩০ মিনিটে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রারম্ভিক মন্ত্রপাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে। উদ্বোধনী পর্বেই উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা—MTA Hindu Employees Association-এর সদস্য, তাদের সন্তান, পরিবারবর্গ ও বন্ধুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড প্রদান, সঙ্গে ছিল আকর্ষণীয় ফটো বুথ ও ফেস পেইন্টিং।

বৌদিদের হাতে তৈরি নানারকম সুস্বাদু পিঠার আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। রাতের খাবারে  Restaurant এর খাবারের পাশাপাশি পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ, শুঁটকি ভর্তা, রসগোল্লা, রসমালাইসহ হরেক রকম বাঙালিয়ানা খাবার, যা উপস্থিত সবার মন জয় করে।

বিদেশের মাটিতে পার্টি হলটিকে বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হয়, যা আগতদের বিমোহিত করে। লোকসমাগম, আন্তরিকতা, উৎসাহ ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল যেন এক টুকরো “Little Bangladesh”-এ পরিণত হয়।

আলোচনা পর্বে আয়োজকগন আগত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও ভালো আয়োজনের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণের প্রত‍্যয় ব্যক্ত করেন।
আগামী ৪ঠা আগস্ট মংগলবার আমাদের বনভোজন (Picnic) আয়োজন করা হবে বলে  ঘোষণা করা হয় এবং সবাইকে  স্বতঃস্ফূর্ত ভাবে picnic এ আসার জন্য অনুরোধ করা হয়।

নিউইয়র্ক সিটি ট্রানজিটের হিন্দু সহকর্মী ও তাদের পরিবারবর্গের নাচ–গান ও আনন্দ-উচ্ছ্বাসে মধ্যরাতে এই বর্ণিল বর্ষবরণ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

শুভ জন্মাষ্টমী” এবার “শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী?”

নিউইয়র্কে MTA Hindu Employees Association-এর জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ উদযাপন

আপডেটের সময়ঃ ০১:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬