নিউইয়র্ক ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা…. আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বগুড়ার প্রবাসী “শাহনুর আলম সবুজ স্বপ্নভঙ্গ পাকিস্তানের, সেমিফাইনালে নিউজিল্যান্ড সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানের সর্বোচ্চ নেতা নিহতের দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

ইরানের সর্বোচ্চ নেতা নিহতের দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ১০:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র মনে করছে ইসরাইলের এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে ৫ থেকে ১০ জন নিহত হয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি |ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে, খামেনি যুদ্ধ পরিচালনায় অবিচল ও দৃঢ়।

ইসরাইলি গণমাধ্যমে খামেনির মৃত্যুর খবর দেয়া হচ্ছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে প্রকাশ, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, শনিবার সকালে চালানো মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার ‘ক্রমবর্ধমান লক্ষণ’ পাওয়া গেছে।

নাম উল্লেখ না করে ইসরাইলি একজন সিনিয়র কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খামেনির লাশ শনাক্ত করা গেছে।

কিন্তু ইরানের তাসনিম ও মেহের নিউজ অ্যাজেন্সি খবর দিয়েছে যে, খামেনি এখনো যুদ্ধ পরিচালনায় অবিচল ও দৃঢ়।

অপরদিকে, মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন খামেনি নিহত হয়েছেন।

এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমরা মনে করছি, এটা সঠিক খবর।’

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইসরাইলের এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে ৫ থেকে ১০ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “এটি কেবল ইরানের জনগণের জন্যই নয়, বরং সমস্ত মহান আমেরিকানদের জন্য ‘ন্যায়বিচার’।”

শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির দফতর– বাসভবনের চত্বরে ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

ট্যাগ :
About Author Information

Saifuddin Ahmed

নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা….

ইরানের সর্বোচ্চ নেতা নিহতের দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের

আপডেটের সময়ঃ ১০:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬