নিউইয়র্ক ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুভ জন্মাষ্টমী” এবার “শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী?” ট্রাইব্যুনালে লোমহর্ষক সাক্ষ্যঃ বলেশ্বর নদীতে বন্দিদের চোখ ও হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করা হতো রংপুরে চার হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সিলেটের গর্বিত সন্তান Pankaz Talukder সিভিলিয়ান জীবন থেকে U.S. Army Soldier. ক্ষমতার সেকাল, একালঃ প্রভাবশালী আইজি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহাল, বাদ টুঙ্গিপাড়ার সমাধিসৌধ হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় গায়িকা রূপপুরে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু নিউইয়র্কে MTA Hindu Employees Association-এর জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ উদযাপন নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা….

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
    • ১৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে দেশটির অন্যতম বৃহৎ মসজিদের এক ইমামকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রমজান মাসে সোমবার সন্ধ্যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এ হামলার মুখে পড়েন তিনি।

হামলার শিকার ইমাম শুয়াইব দিন ইউটা ইসলামিক সেন্টারের নেতা। তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার গাড়িতে একাধিক গুলি লাগে।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিন জানান, সন্দেহভাজন ব্যক্তি তার বাড়ির বাইরে আগে থেকেই ওত পেতে ছিল। তার ভাষ্য, হামলাকারী তার বাসা, গাড়ি এবং সময়সূচি সম্পর্কে অবগত ছিল। প্রথমে তিনি ধারণা করেছিলেন তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে আটটি গুলির খোসা উদ্ধার করেছে। গুলিগুলো তার গাড়ির উইন্ডশিল্ড এবং সামনের ও পেছনের আসনে আঘাত করে।

পুলিশ একটি সাদা যাত্রীবাহী গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলার উদ্দেশ্য সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইমাম দিন বলেন, তার কোনো ব্যক্তিগত শত্রু আছে বলে তিনি মনে করেন না। তবে তিনি সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধের আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি ইসলামবিদ্বেষী হামলা হতে পারে।

এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) হামলাকারীকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, নেইট ব্লুইন, যিনি ইউটা স্টেট সিনেট-এর সদস্য, ঘটনাটিকে “হত্যাচেষ্টা” হিসেবে বর্ণনা করে একে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের ইসলামবিদ্বেষী বক্তব্যের সঙ্গে এ হামলার সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিতও দেন।

সূত্র: মিডল ইস্ট আই

এসআর

ট্যাগ :

শুভ জন্মাষ্টমী” এবার “শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী?”

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি

আপডেটের সময়ঃ ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬