নিউইয়র্ক থেকে প্রাপ্ত এক ব্যক্তিগত ঘোষণায় সবার প্রিয় Mohammed Azad ভাই জানিয়েছেন, রুকসানা মির্জার সঙ্গে তিনি পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন।

নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তাঁদের মধ্যে একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে। পাশাপাশি, তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে Mohammed Azad ও রুকসানা মির্জা—উভয়ের জন্যই রইল আন্তরিক শুভকামনা। তাঁদের আগামী দিনগুলো সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যতে পরিপূর্ণ হোক।
সবার প্রতি অনুরোধ, তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং এ বিষয়ে কোনো ধরনের অনুমান বা অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।

স্টাফ রিপোর্টার 








