বাংলাদেশের রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট ২০২৬, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশটি আয়োজন করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ ইনক্।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন—
- রামদাস ঘরামী, সাধারণ সম্পাদক
- ভজন সরকার, সভাপতি
- ডাঃ প্রভাত দাস, চেয়ারম্যান
- নিত্যানন্দ কিশোর দাস, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড
- ঝলক রায়, প্রচার সম্পাদক
তারিখ: ২৫ আগস্ট ২০২৬
স্থান: ডাইভারসিটি প্লাজা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, আমেরিকা
প্রতিবাদ সমাবেশে বক্তারা রংপুরের চার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্টাফ রিপোর্টার 









