নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সিলেটের গর্বিত সন্তান Pankaz Talukder। সিভিলিয়ান জীবন থেকে United States Army-এর একজন সৈনিক হয়ে ওঠার পথটি মোটেও সহজ ছিল না। প্রায় পাঁচ মাসের কঠোর সামরিক প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক পরীক্ষা এবং অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে আজ তিনি গর্বের সঙ্গে বলতে পারেন, “I am a U.S. Army Soldier.”
Pankaz Talukder তাঁর নিজের Facebook Status-এ তুলে ধরেছেন সেই কঠিন ও সংগ্রামময় পথের অভিজ্ঞতা।
ভোর ৩টা থেকে রাত ৮টা, ৯টা পর্যন্ত কঠোর প্রশিক্ষণ
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রশিক্ষণের দিনগুলো শুরু হতো ভোর ৩টা বা ৪টার দিকে। শেষ হতো রাত ৮টা কিংবা ৯টায়। ঘুম, বিশ্রাম এবং নিজের জন্য সময় যেন হয়ে উঠেছিল বিলাসিতা। Physical Training, Mental Training এবং Advanced Individual Training-এর প্রতিটি ধাপে তাঁকে নিজের সীমাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে।
প্রচণ্ড গরমের মধ্যেও চলেছে Field Training। প্রায় ১১০°F তাপমাত্রায় টানা চার দিন জঙ্গলে অবস্থান করতে হয়েছে। সেখানে সাপ, পোকামাকড়, ক্লান্তি এবং প্রতিকূল পরিবেশ ছিল প্রতিদিনের বাস্তবতা। M4 Rifle থেকে Live Grenade, প্রতিটি ধাপেই চ্যালেঞ্জ
সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ছিল M4 Rifle shooting, live grenade throwing, mine detection এবং বিভিন্ন ধরনের obstacle course। প্রতিটি প্রশিক্ষণই ছিল নতুন চ্যালেঞ্জ এবং নিজেকে আরও শক্ত করে গড়ে তোলার পরীক্ষা।
এই কঠোর পাঁচ মাসে তাঁর ওজন কমেছে ২৬ পাউন্ড।

শরীর যখন বলেছে, “আর পারছি না”, তখন মনকে শক্ত করে তিনি নিজেকেই বলেছেন, “আরেকটু চেষ্টা করো, তুমি পারবে।”
সবচেয়ে কঠিন ছিল পরিবার থেকে দূরে থাকা ,Pankaz-এর কাছে প্রশিক্ষণের অন্যতম কঠিন বিষয় ছিল মোবাইল ফোন থেকে দূরে থাকা। পরিবার, প্রিয়জন এবং পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন Training-এর মধ্যে থাকতে হয়েছে।
কখনো কখনো মাত্র ৩০ মিনিটের জন্য ফোন হাতে পাওয়ার সুযোগ মিলত। সেই অল্প সময়েই পরিবারের সঙ্গে কথা বলা হয়ে উঠত অত্যন্ত মূল্যবান একটি মুহূর্ত।
কষ্টের পথ পেরিয়ে আজ গর্বের মুহূর্ত
পিছনে ফিরে তাকালে Pankaz মনে করেন, সেই কষ্টগুলোই তাঁকে আরও শক্ত করে তুলেছে।
প্রতিটি ঘাম, প্রতিটি ব্যথা, প্রতিটি নির্ঘুম রাত এবং প্রতিটি কঠিন মুহূর্ত তাঁকে তৈরি করেছে আজকের মানুষ হিসেবে।
এই দীর্ঘ যাত্রায় যারা তাঁর পাশে ছিলেন, সাহস দিয়েছেন, খোঁজ নিয়েছেন এবং মানসিক শক্তি জুগিয়েছেন, তাঁদের প্রতি তিনি জানিয়েছেন গভীর কৃতজ্ঞতা।
“I am a U.S. Army Soldier”
সিভিলিয়ান হিসেবে যে যাত্রা শুরু করেছিলেন, তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে আজ Pankaz Talukder গর্বের সঙ্গে বলছেন: “I am a U.S. Army Soldier.
”
তিনি আরও লিখেছেন:
“The pain was temporary. The pride is forever.”
কঠিন প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত, ত্যাগ এবং সংগ্রাম যেন আজ তাঁর কাছে সাফল্যের স্মৃতি।
সিলেটের মাটিতে জন্ম নেওয়া একজন বাংলাদেশি তরুণের এই অর্জন শুধু তাঁর নিজের জন্য নয়, তাঁর পরিবার, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যও গর্বের।
Pankaz Talukder-এর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।



স্টাফ রিপোর্টার 











