নিউইয়র্ক ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা…. আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বগুড়ার প্রবাসী “শাহনুর আলম সবুজ স্বপ্নভঙ্গ পাকিস্তানের, সেমিফাইনালে নিউজিল্যান্ড সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানের সর্বোচ্চ নেতা নিহতের দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ০৬:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক সোয়াই মাধোপুর এলাকার বিজেপি নেতা সুখবীর সিং জনপুরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানান।

ওই ভিডিওতে দেখা যায়, কম্বল বিতরণের সময় এক নারীর নাম জানতে চান সাবেক সংসদ সদস্য সুখবীর সিং। নারীটি মুসলিম হওয়ায় তাকে কম্বল না দিয়ে ফিরিয়ে দেন তিনি। এ সময় তিনি বলতে থাকেন, ‘আমার কথা শোনেন, যারা মোদিকে গালি দেন তাদের (কম্বল) নেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই।’

ভিডিওর পরের অংশে দেখা যায়, মুসলিম নারীদের কম্বল না দেওয়ায় ওই বিজেপি নেতার মুখোমুখি হয়ে প্রতিবাদ জানাচ্ছেন কয়েকজন। তারা বলতে থাকেন, ওই নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন, অথচ শেষ মুহূর্তে তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হলো।

জবাবে সুখবীর সিং বলেন, তিনি তর্কে জড়াতে চান না। বলে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে তিনি দাবি করেন, এই কম্বল তিনি ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করছিলেন এবং এতে সরকারি কোনো তহবিল ব্যবহার করা হয়নি।

টঙ্ক-সওয়াই মাধোপুরের বর্তমান সংসদ সদস্য কংগ্রেস নেতা হরিশ চন্দ্র মীনা এই ভিডিওটি শেয়ার করে সাবেক এমপির আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের মানসিকতা দেশের সামাজিক কাঠামো ধ্বংস করে দেবে।

তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী কি সাবেক সংসদ সদস্যকে বলেছিলেন, যারা তাকে বা তার দলকে ভোট দেয়নি তাদের সাহায্য না করতে? যদি তাই হয়, তবে সরকার কেন সংখ্যালঘুদের জন্য নানা কর্মসূচি চালাচ্ছে?’

সূত্র: এনডিটিভি

ট্যাগ :
About Author Information

নিউইয়র্কে গাড়ির নাম্বার প্লেটে অশ্লীলতা….

ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

আপডেটের সময়ঃ ০৬:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬