নিউইয়র্ক ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত দেড় বছর প্রাসাদবন্দি! রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়-কর নথি জব্দের নির্দেশ ‘অভূতপূর্ব জয়ে’ তারেক রহমানকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ, এখন গণনা চলছে

কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নর‌সিংদী‌তে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নর‌সিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং বাবার কাছ থে‌কে ছি‌নিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হলেন, মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।’

সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে এর বিচার চান। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেন‌নি। উল্টো মেয়ে‌টির প‌রিবারকে এলাকা ছাড়তে বলেন।’

পোস্টের শেষে তিনি লেখেন— ‘এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নেয় নুরা। বৃহস্পতিবার সরিষাক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়। পু‌লিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতাদের ধরতে হবে। স্বারাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএন‌পি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ-অপহরণ-খুনের মতো জঘণ্য অপরাধ কবে থামবে?’

ট্যাগ :
About Author Information

সর্বাধিক পঠিত

ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত

আপডেটের সময়ঃ ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬