নিউইয়র্ক ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বগুড়ার প্রবাসী “শাহনুর আলম সবুজ স্বপ্নভঙ্গ পাকিস্তানের, সেমিফাইনালে নিউজিল্যান্ড সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানের সর্বোচ্চ নেতা নিহতের দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত

আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়ঃ ১২:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আমেরিকার ফ্লোরিডায় ফোর্ট মায়ার্সে Chevron গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা,
সন্দেহভাজন গ্রেফতার।
ফোর্ট মায়ার্স, ফ্লোরিডাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে একটি গ্যাস স্টেশনে ভয়াবহ হামলায় এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
নিহত নারী নিলুফার ইয়াসমিন পারভীন ওই গ্যাস স্টেশনের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে। ইয়াসমিনের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

ঘটনার বিবরণঃ
প্রতিদিনের মতো ঘটনার দিন(April 02,2026)ভোরেও তিনি স্টোর খোলার পর ভেতর থেকে দরজা বন্ধ করে নামাজে দাঁড়ান। স্থানীয় সময় আনুমানিক সকাল ৭টার দিকে এক ব্যক্তি স্টোরের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে বাইরে থাকা ভিকটিমের গাড়িতে ভাঙচুর শুরু করে।
শব্দ শুনে তিনি নামাজ শেষ করে বাইরে বের হলে পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে হামলাকারী হঠাৎ তার ওপর আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলায় হাতুড়ি ব্যবহার করা হয় এবং ঘটনাটি অত্যন্ত দ্রুত ঘটে যায়।
সিসিটিভি ফুটেজে দৃশ্যঃ
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন প্রথমে একটি গাড়ির কাচ ভেঙে ফেলে। এরপর ভিকটিম বাইরে এলে তিনি তার দিকে এগিয়ে গিয়ে হামলা চালান। এতে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশি অভিযান ও গ্রেফতারঃ
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ (FMPD) জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন রোলবার্ট জোয়াকিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে লি কাউন্টি জেলে পাঠানো হয়।
তার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। তবে হামলার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

ভিকটিম সম্পর্কে তথ্যঃ
স্থানীয় সূত্র অনুযায়ী, নিহত নারী দুই সন্তানের জননী ছিলেন এবং পরিবারের সঙ্গে ফ্লোরিডায় বসবাস করতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, তার আদি বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এলাকায়।স্বামী বাংলাদেশে থাকেন।

কমিউনিটিতে শোকঃ
এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা এটিকে একটি হৃদয়বিদারক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগ :
About Author Information

আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা

আমেরিকার ফ্লোরিডায় গ‍্যাস স্টেশনে বাংলাদেশী নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত‍্যা

আপডেটের সময়ঃ ১২:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬